ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০২/২০২৫ ৯:৩৪ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে অসুস্থ এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে। মৃত পর্যটকের নাম ফেরদৌস খান (৪০), তিনি ঢাকার ৭০/২ দক্ষিণ কমলাপুরের বাসিন্দা।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিকেলে সৈকতের কলাতলী পয়েন্টে ফেরদৌস খানসহ পাঁচ বন্ধু গোসলে নামেন। গোসলের একপর্যায়ে ফেরদৌস খান অসুস্থ বোধ করার কথা জানান বন্ধুদের। এতে বন্ধুরা তাঁকে গোসল থেকে তুলে সৈকতের কিটকটে বসান।

এ সময় ফেরদৌস অচেতন হয়ে পড়েন। পরে বন্ধুরা তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাতে আপেল মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহটি সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...
Single Page Footer