প্রকাশিত: ১৮/০৬/২০২০ ১১:০১ এএম

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদীন (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোর ৩টা বেজে ১৫ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি কক্সবাজার সদরের ভারুয়াখালি সেগুনবাগিচা এলাকার বাসিন্দা মরহুম শের আলী মিয়ার বড় ছেলে। বর্তমানে কক্সবাজার শহরের গোলদীঘির পাড় এলাকায় স্বপরিবারে বসবাস করেন। তিনি ২ ছেলে ১ মেয়ের জনক।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন প্রফেসর জয়নালের ছোটভাই সাংবাদিক সৈয়দ জালাল উদ্দিন।
তিনি জানান, ডায়াবেটিসসহ বেশ কিছু রোগে আক্রান্ত ছিলেন প্রফেসর জয়নাল আবেদীন। তাকে মঙ্গলবার চট্টগ্রামে নেয়া হয়। তার করোনা নেগেটিভ।
পরিবারে ৪ ভাই ৫ বোনের মধ্যে সবার বড় জয়নাল আবেদীন। ৫০ দিন তাদের মায়ের মৃত্যু হয়েছে।
আজ আসরের নামাজের পর ভারুয়াখালী দ্বীপশিখা স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer