প্রকাশিত: ১১/০৮/২০১৯ ১০:১১ এএম

ইমাম খাইর::
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়া রুয়েটের শিক্ষার্থী আরিফুল ইসলামের (২০) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শহরের নাজিরারটেক পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান।
আরিফুল ইসলাম কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরা এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে এবং রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (রুয়েট) কম্পিউটার সাইয়েন্সের ১৭ তম ব্যাচের ছাত্র।
সে ২০১৫ সালে কক্সবাজার সরকারী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে কক্সবাজার সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে আরিফুল ইসলামসহ ৫ বন্ধু কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ফুটবল খেলে সমুদ্রে গোসল করতে নামলে ৫ জনই উত্তাল সমুদ্রের ভাটার ঠানে ভেসে যায়। পরে আহমেদ কাদের, ইমরুল শাহেদ ও মোবাশ্বেরুল ইসলামকে লাইফগার্ডের কর্মীরা উদ্ধার করলেও রফিক মাহমুদ (২১) ও রুয়েটের ছাত্র আরিফুল ইসলাম (২০) নিখোঁজ হয়ে যায়। একইদিন বিকেল পৌনে ৫ টার দিকে সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টে ফায়ার সার্ভিসের ডুবুরীরা রফিক মাহমুদের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার প্রায় ২২ ঘন্টা পর আজ সকাল সাড়ে ৮টার দিকে আরিফুল ইসলামের মৃতদেহও পাওয়া যায়।সিবিএন

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...