ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/১২/২০২৩ ৬:৩৬ পিএম

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে জেলের জালে ধরা পড়া ১৬৯টি কালো পোপা মাছ বিক্রি হয়েছে ৩০ লাখ ৫০ হাজার টাকায়। শনিবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে মা মরিয়ম ফিশিং নামের একটি প্রতিষ্ঠান মাছগুলো কিনে নেয়।

জানা গেছে, ৬ কেজি সাইজের কালো পোপা মাছ বিক্রি হয়েছে ১৪ লাখ টাকায়। আর যে-সব কালো পোপার ওজন ৯ কেজির ওপরে সেগুলো বিক্রি হয়েছে ১৬ লাখ ৫০ হাজার টাকায়। মাছ বিক্রির বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার আহমদ।

তিনি বলেন, মোজাম্মেলের বাড়ি আমার ওয়ার্ডে শরইতলা সাইটপাড়া এলাকায়। তার ২ ছেলে এবং ১ মেয়ে নিয়ে ৫ সদস্যের পরিবার। একসঙ্গে এত মাছ পেয়ে তারা লাভবান হয়েছেন। আমরা এলাকার মানুষও খুশি।

শুক্রবার (২২ ডিসেম্বর) সাগরের মহেশখালী চ্যানেলে মোজাম্মেল বহদ্দারের ট্রলারের জালে ধরা পড়ে মাছগুলো। এতো মাছ একসঙ্গে ধরা পড়ার খবরে পুরো ধলঘাট ইউনিয়নে হৈচৈ লেগে যায়। সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে মোজাম্মেল এবং কালো পোয়া। এলাকার অনেকেই মাছগুলো একনজর দেখতে যায়।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer