প্রকাশিত: ১২/০৭/২০২০ ৩:২২ পিএম

কক্সবাজার সরকারি কলেজে বিএনসিসি ব্যাটালিয়ন হেড কোয়ার্টার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করার জন্য বিএনসিসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খাঁন বিএসপি, এনডিসি, পিএসসি এর নির্দেশক্রমে বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্ট এর রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল সফিকুর রহমান জি ১২ জুলাই ২০২০ তারিখ দুপুর ১২ ঘটিকায় কক্সবাজার সরকারি কলেজে আগমণ করেন। তিনি হেড কোয়ার্টার স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ ও শীঘ্রই ব্যাটালিয়ান হেডকোয়ার্টার স্থাপনের কাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেন এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনসিসি কক্সবাজার সরকারি কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার পিইউও মফিদুল আলম ও পিইউও মং থোয়েন এ এবং প্লাটুনের ক্যাডেটবৃন্দ। পরিদর্শন শেষে তিনি স্বাধীনতা ভবনের সামনে একটি কাঁঠাল গাছের চারা রোপন করে বিএনসিসি পরিচালিত বৃক্ষ রোপন অভিযান ২০২০ এর শুভ সূচনা করেন এবং বিএনসিসি সেনা শাখার প্লাটুন পরিদর্শন করেন। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...