উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/১০/২০২২ ১২:১৭ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তাহসিন (১৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে তার আরও দুই বন্ধুকে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সমুদ্র সৈকতের দায়িত্বরত বিচকর্মী মাহবুবুল আলম। তিনি জানান, কুমিল্লা থেকে চার বন্ধু সকালে কক্সবাজার আসে। এ সময় তারা হোটেলে না উঠে সরাসরি কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসে। পরে এক বন্ধুকে তাদের প্রয়োজনীয় কাপড়-চোপড় ও ব্যাগ দিয়ে তিন বন্ধু গোসলে নামে। গোসল করা অবস্থায় সাগরের প্রবল ঢেউয়ে তাহসিন ভেসে যায়। পরে বিচকর্মীরা দুইজনকে উদ্ধার করে। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উদ্ধার রিফাত জানায়, তারা সকালে কক্সবাজার পৌঁছে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এ সময় অসতর্কতার কারণে পানির ঢেউয়ের সঙ্গে ভেসে যায় বন্ধু তাহসিন। এ অবস্থায় রিফাত ও ফয়সালকে উদ্ধার করে কর্মরত বিচকর্মীরা।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...