ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/১০/২০২৩ ৮:৪৮ এএম

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা মিরজাদি মাহবুবা মৌনা।

মৃতরা হল—কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে আকরামুল ইসলাম সাজিন (১৬) এবং একই এলাকার মাহবুব আলমের ছেলে আরিফুল ইসলাম (১৬)। তারা দুইজনেই কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

স্থানীয়দের বরাতে সৈয়দা মিরজাদি মাহবুবা মৌনা বলেন, বৃহস্পতিবার বিকালে সৈকতের শৈবাল পয়েন্টে আরিফুল ইসলাম ও আকরামুল ইসলাম সাজিন সহ কয়েক বন্ধু মিলে গোসলে নামে। এক পর্যায়ে স্রোতের টানে আরিফুল ও সাজিন ভেসে যেতে থাকে। এসময় ঘটনাস্থলে উপস্থিত অন্য বন্ধুদের শোর-চিৎকারে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সাজিনকে উদ্ধার করতে সক্ষম হলেও আরিফুল ভেসে যায়। পরে আকরামুল ইসলাম সাজিনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ঘটনার পর থেকে নিখোঁজ স্কুলছাত্রে সন্ধানে ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মিরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা শুরু করে। এক পর্যায়ে রাত ৮ টা ১৫ মিনিটের দিকে সৈকতের শৈবাল পয়েন্টের সাগরে ভাসমান অবস্থায় জেটস্কি চালকরা আরিফুল ইসলামকে মৃত উদ্ধার করেছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, বিকাল ৫ টার দিকে এক স্কুলছাত্রকে মূমুর্ষাবস্থায় আনা হয়েছে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা মিরজাদি মাহবুবা মৌনা জানান, মৃতদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer