উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ২:৫৯ পিএম

মোঃ নেজাম উদ্দিন, কক্সবাজারঃ
একহাতে ক্যানোলা অন্য হাতে ছবি আকার রং পেন্সিল নিয়ে নিচে ফ্লোরে বসে ছবি আকছেন কক্সবাজার সদর হাসপাতালে ভর্তিকৃত জটিল রোগে আক্রান্ত শিশুরা । এই অভ‚তপূর্ব আয়োজন করেছে ৭ মার্চ (রবিবার) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কক্সবাজার সদর হাসপাতালে। এমন দৃশ্য দেখে রীতিমত চমকে ছিলেন সেবা নিতে আসা অন্যান্য রোগী ও স্বজনরা । এমন ব্যতিক্রমী আয়োজন শিশু ওয়ার্ডে সাড়া ফেলেছে। বাহারি বেলুন দিয়ে বেশ সজ্জিত সম্মুখ গেইট হতে পুরো ওয়ার্ড। চিকিৎসা কার্যক্রম চলার পাশাপাশি জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করে হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তিরত রোগীরা। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী অন্যান্য আয়োজনের সাথে ছবি আঁকা ও খেলনা সামগ্রী বিতরণ বেশ সাড়া ফেলেছে অভিভাবক ও শিশুদের মাঝে। হাতে ক্যানুলা,স্বল্প সময়ের জন্য স্যালাইন খুলে, অক্সিজেন মাস্ক সরিয়ে রেখে অনন্য এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়ে ওয়ার্ডের অভ্যন্তরেই ছবি আঁকে একঝাক শিশুরোগী। রোগের তাড়না ভুলে রং পেন্সিলে ক্যানভাসে তুলে ধরে তাদের ভাললাগা, ভালবাসা।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান জানান,সুস্থ্যতার জন্য মন প্রফুল্ল রাখা আবশ্যক। ওয়ার্ডে বরাদ্ধ চল্লিশ শয্যার বিপরীতে গতকাল ভর্তি ছিল ৯৪ জন রোগী। ওষধের পাশাপাশি শিশুদের দ্রæত সুস্থ্য করে তোলা, মানসিক বিকাশ এবং বিশেষ করে শিশু দিবসে হাসপাতালে ভর্তি শিশুরা যেন বাদ না পড়ে সেই লক্ষ্যেই এই ভিন্নধর্মী আয়োজন। শিশুদের হাসিমুখ আমাদেরকে প্রেরণা যোগায় এবং অভিভাবকদের সন্তুষ্টি সরকারী প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা ও আস্থা যোগায়।
কক্সবাজার সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাক্তার মংটিং ঞো জানান, কক্সবাজার সদর হাসপাতাল দেশের সেরা সরকারি সেবা প্রতিষ্ঠান হিসাবে আমরা গড়ে তুলবো। যারা হাসপাতালে আসে রোগি হিসাবে তাদের আমরা পরিবারের একজন সদস্য হিসাবে সেবা প্রদান কওে যাচ্ছি। আজকের আয়োজন ছিল দেখার মতো । একজন শিশু হাতে ক্যানোলা থাকলেও বিছানা থেকে নেমে ছবি আকার জন্য চলে এসেছে । সেই সাথে তাদেও খেলনার জন্য খেলনা সামগ্রীও প্রদান করা হয়েছে। আশা করছি এই ধারাবাহিকতা চলমান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাক্তার মংটিং ঞো হাসপাতালের সহকারি পরিচালক ডাক্তার মোহাম্মদুুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান, ডাক্তার জি আর এম জিহাদুর ইসলাম,কনসালটেন্ট মেডিসিন বিভাগ ডাক্তার ইয়াসির আরাফাত, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আশীষ দে, ডাক্তার শীদুল আলম, আবাসিক ফিজিসিয়ান ডাক্তার মোঃ সাইফুল্লাহ প্রমুখ ।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...