ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/১১/২০২২ ৮:২৫ এএম

কক্সবাজার সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক, চকরিয়া ইউনিক হাসপাতাল ও চকরিয়া মেডিকেল সেন্টার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাক্তার মাহবুবুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না ……………রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বৎসর। বেশ কয়েক বছর ধরে তিনি দুরারোগ‍্য ব‍্যাধিতে ভুগছিলেন। চিকিৎসা নিয়ে ভারত থেকে ফিরে আসার পথে গতকাল বুধবার ঢাকায় মারা যান তিনি।
ডাক্তার মাহবুবুল আলম উখিয়াস্থ রত্নাপালং নিবাসী মরহুম ফজলুল করিম মিয়ার পুত্র। আগামীকাল শুক্রবার বাদ জুমা পিতৃনিবাস উখিয়ার পারিবারিক কবরস্থান প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পাঠকের মতামত

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...

কক্সবাজারে এসপি কার্যালয়ের পাশেই ইয়াবার ডেরা, ১০ চালানে পাঠানো হয় ২০ লাখ ইয়াবা

কক্সবাজার শহরের বাহারছড়া পর্যটন নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত। এখানে রয়েছে পুলিশ সুপার (এসপি) কার্যালয়, ...

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...