প্রকাশিত: ২২/০৬/২০২০ ১২:০৬ পিএম , আপডেট: ২২/০৬/২০২০ ১২:১৫ পিএম

ইমাম খাইর, কক্সবাজার:
২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার জেলা সদর হাসপাতালে নির্মিত হচ্ছে লিকুইড সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট।

হাসপাতালের উত্তর গেইটে সোমবার (২২ জুন) সকালে প্ল্যান্ট স্থাপনের চূড়ান্ত কাজ শুরু হয়েছে।

আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনিসেফ ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে দেশের কোন জেলা সদর হাসপাতালে এটি হচ্ছে প্রথম সেন্ট্রাল অক্সিজেন স্থাপন প্রকল্প।

যাতে ব্যয় হবে প্রায় ৫৫ লাখ টাকা।

কবে নাগাদ কাজটি শেষ হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

দাতা সংস্থার পক্ষে কাজের তদারক করছেন কক্সবাজার সির্ভিল অফিসের স্বাস্থ্য সমন্বয়ক ডা. জামশেদুল হক।

তিনি জানান, অনেক প্রয়োজনীয় সরঞ্জাম আমদানি করতে হবে। তাই স্থাপনের কাজটি কখন শেষ হবে তা সঠিক বলা যাচ্ছে না।

তবে, যত দ্রুত সম্ভব তারা কাজটি সম্পন্ন করে হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়ার চেষ্টা করবে তারা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer