প্রকাশিত: ১৭/০৪/২০২২ ৩:৩৭ এএম

কক্সবাজারে থানা ভবন থেকে লাফ দিয়ে ওসাইমিম নামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্র আত্মহ্ত্যার চেষ্টা করেছে। এসময় নিজের শরীরে ব্লেড দিয়েও আঘাতের চেষ্টা করে ওই ছাত্র।
শনিবার (১৬ এপ্রিল) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ওসাইমিম উখিয়ার পালংখালী ইউনিয়নের শাহজাহানের ছেলে এবং বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ১০ম শ্রেণির ছাত্র। তারা বর্তমানে শহরের পাহাড়তলী কচ্ছপিয়াপুকুর এলাকায় থাকেন।

কক্সবাজার সদর মডেল ওসি (তদন্ত) সেলিম উদ্দিন জানান, কনস্ট্রাকশনের কাজ করার জন্য থানা ভবনের বাইরে তৈরি করা অস্থায়ী সিঁড়ি বেয়ে হঠাৎ ওই কিশোর তিনতলার সানসেটে উঠে যায়। এরপর সেখানে নিজের শরীরে ব্লেড দিয়ে আঘাত করে সে।
পরে ওসি মুনিরুল গিয়াস তিনতলার ওই সিঁড়িতে উঠে তাকে নানাভাবে বুঝানোর চেষ্টা করে। ততক্ষণে নিচে পুলিশ কম্বল এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে প্রতিরক্ষা বলয় তৈরি করে। একপর্যায়ে ওসি মুনিরুল গিয়াস ওই কিশোরকে বুঝিয়ে নামিয়ে আনতে সক্ষম হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সদর হাসপাতালে ভর্তি আছেন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...