প্রকাশিত: ০৬/০৬/২০২০ ১১:২১ এএম

শাহেদ মিজান::
করোনার উপসর্গ শ্বাসকষ্টে কক্সবাজার শহরের কলাতলীর আদর্শগ্রামের রূপবান (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫জুন) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া রূপবান ওই এলাকার মোঃ কালুর স্ত্রী। আদর্শগ্রাম সমাজ কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

সাদ্দাম হোসেন জানান, রূপবান ৬-৭ দিন ধরে জ্বর-সর্দি ও কাশিতে ভুগছিলেন। কিন্তু তার পরিবারের লোকজন বিষয়টি গোপন করেন এবং স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে সেবন করে আসছিলেন। এর মধ্যে বৃহস্পতিবার রাত থেকে তার শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থার অবনতি হলে শুক্রবার সকালের তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসোলেশনের রেখে তাঁর চিকিৎসা চলছিলো রূপবানের। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

এদিকে পরিবারের লোকজন অভিযোগ করেছেন, রূপবানের তীব্র শ্বাসকষ্ট থাকলেও তাকে হাসপাতালে ঠিকমতো অক্সিজেন দেয়া হয়নি।

আদর্শগ্রাম সমাজ কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, মৃত্যুর পর রূপবানের করোনা পরীক্ষার নমুনা নেয়া হয়েছে। পরে স্বাস্থ্য বিভাগের লোকজন করোনা বিধি মতে লাশটি বাড়ি পৌঁছে দেন। পরে শনিবার সকাল ৭টার দিকে বাধ্য হয়ে করোনা বিধি মতো সমাজ কমিটির সাতজন লোক সমবেত হয়ে জানাযা পড়ে তারাই স্থানীয় কবরস্থানে রূপবানকে দাফন করেছেন।

সমাজ কমিটি নমুনার রিপোর্ট না মৃত রূপবানের পরিবারটি লকডাউন করে দিয়েছেন বলে জানান সাদ্দাম হোসেন।

সুত্র:সিবিএন

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer