প্রকাশিত: ২৭/০৫/২০২০ ৬:৫৫ পিএম , আপডেট: ২৭/০৫/২০২০ ৬:৫৮ পিএম

আনছার হোসেন ::
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবের করোনা টেষ্টে একদিনে সর্বাধিক ৬১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে মধ্যে ৪৬ জন নতুন রোগী ও ১৫ জন ফলোআপ রোগী আছেন। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে কক্সবাজার জেলার ৩৯ জন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তিনজন এবং বান্দরবান জেলার ৪ জন রয়েছেন। নতুন শনাক্ত হওয়া করোনা রোগীর মধ্যে সবচেয়ে বেশি রোগী মিলেছে উখিয়া উপজেলায়। এই উপজেলায় একদিনে সর্বাধিক ২০ জন রোগী শনাক্ত হয়েছে।

অপরদিকে ফলোআপ রোগীদের মধ্যে চকরিয়া উপজেলার ১০ জন, রামু আইসোলেশনের দুইজন ও রোহিঙ্গা শরণার্থী রয়েছেন ৩ জন।

বুধবার (২৭ মে) ২৮০ জন রোগীর করোনার নমুনা টেষ্ট করে এই রিপোর্ট মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের প্যাথলজি বিভাগের প্রধান ডা. রূপেশ পাল এই তথ্য নিশ্চিত করেছেন।

তাদের দেয়া তথ্য মতে, বুধবার ৬১ জন রোগীর রিপোর্ট পজিটিভ আসে। এদের মধ্যে ৪৬ জন নতুন রোগী ও ১৫ জন ফলোআপ রোগী।

সুত্র মতে, এ দিন করোনা পজিটিভ আসা রোগীদের মধ্যে চকরিয়ায় ৫ জন, টেকনাফে দুইজন, রামুতে ৩ জন, মহেশখালীতে দুইজন, উখিয়া উপজেলায় ২০ জন ও কক্সবাজার সদরে ৭ জন এবং চট্টগ্রাম জেলার লোহাগড়ায় তিনজন, পার্বত্য বান্দরবান সদরে দুইজন, রুমা উপজেলায় একজন ও রোয়াংছড়িতে একজন রোগী রয়েছেন।

তাছাড়াও ফলোআপ রোগীদের মধ্যে আবারও পজিটিভ আসা ১৫ জনের মধ্যে চকরিয়ায় ১০ জন, রামুতে দুইজন ও তিনজন রোহিঙ্গা শরণার্থী আছেন।

এ দিন ২১৯ জন সন্দেহভাজন রোগীর রিপোর্ট নেগেটিভ এসেছে। সুত্র:কক্সবাজার ভিশন

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer