প্রকাশিত: ৩১/০৩/২০২১ ৭:৩২ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মঙ্গলবার ৩০ মার্চ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৫২৬ জনের নমুনা টেস্ট করে ৪৯ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৪৭৭ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার শনাক্ত হওয়া ৪৯ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার জেলার রোগী ৪৩ জন, রোহিঙ্গা শরনার্থী ২ জন, চট্টগ্রামের ৩ জন এবং বান্দরবান জেলার ১ জন রোগী রয়েছে।

এনিয়ে, মঙ্গলবার ৩০ মার্চ পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-মোট ৬ হাজার ৪ শত ৮৩ জন। এরমধ্যে, গত ২৯ মার্চ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ৮৩ জন। তারমধ্যে, ১০ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’৩০%

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer