প্রকাশিত: ১৫/০৫/২০১৭ ৯:১৭ এএম

স্টাফ রিপোর্টার :
জেলা সদর মডেল থানার ব্লক রেইড অভিযান ফের শুরু করেছে। রোববার বিকেল থেকে এ অভিযান শুরু হয়। রোববার শহরের বিভিন্ন এলাকায় ব্লক রেইড দেয়া হয়েছে। শহরের বিজিবি ক্যাম্প, রুমালিয়ারছড়াসহ আশপাশ এলাকায় এই অভিযান চালানো হয়। সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদকবিরোধী অভিযান শুরু করেছে জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সদর মডেল থানার অপারেশন কর্মকর্তা এসআই আবদুর রহিম ও এএসআই আল আমিনের নেতৃত্বে ৫০জন পুলিশের একটি টিম এই অভিযানে অংশ নেয় বলে জানা গেছে।
অভিযানে ৫ বছরের সাজাপাপ্ত আসামিসহ গ্রেফতার করেছে ৪৫ জন।৫টি ছুরি উদ্ধার রয়েছে।
এএসআই আল আমিন বলেন, এলাকার সকল নাগরিকের নিরাপত্তাজনিত কারণে এবং সন্দেহভাজনদের উপস্থিতি আছে কিনা তা যাচাই করণে এই অভিযান চালানো হয়েছে। শহরের ছিনতাইকারী নির্মূলে এই ব্লক রেইড পরিচালনা করা হয়। পরবর্তিতে ভারাটিয়ার তথ্য যাচাই করা হবে। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালানো হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer