প্রকাশিত: ১২/০৪/২০২১ ৩:৫৮ পিএম

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে ২ হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ এইসব গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার গুলির মধ্যে মেশিনগান, থ্রি নট থ্রি ও পিস্তলের গুলি রয়েছে।

বিমান বন্দরের উন্নয়ন কাজের জন্য পার্শ্ববর্তী বাঁকখালী নদী থেকে মাটি এনে ভরাট করা হচ্ছিলো। সেই মাটির সাথে বস্তাভর্তি এইসব গুলি দেখতে পেয়ে শ্রমিকরা বিমান বন্দর কর্তৃপক্ষকে খবর দেয়। পরে বিমান বন্দর কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ গুলিগুলো উদ্ধার করে।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বিমান বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুই হাজার রাউন্ড গুলি উদ্ধার করে। গুলিগুলো অনেক পুরনো। ধারণা করা হচ্ছে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের গুলি। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer