প্রকাশিত: ১৮/০২/২০২০ ৭:৫৩ পিএম , আপডেট: ১৮/০২/২০২০ ৭:৫৩ পিএম

কক্সবাজার বিমান বন্দর থেকে ইয়াবাসহ আটক ব্যাংক কর্মকর্তা মুজিবুল ইসলাম (৪০) কে আদালতে প্রেরণ করেছে সদর থানা পুলিশ।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার বিকাল ৪ টায় বিমান যোগে ইয়াবা পাচারের সময় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ও এবিপিএন (১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, কক্সবাজার) পুলিশ বহির্গমন লাউঞ্জে তল্লাশীর সময় বিমান যাত্রী ওয়ান ব্যাংকের এই কর্মকর্তাকে ইয়াবাসহ আটক করে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান জানান, সোমবার বিকাল ৪ টায় ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে বিমান যোগে ঢাকা যাওয়ার জন্য বিমান বন্দরে ঢুকছিল। এসময় বিমান বন্দর বহির্গমন লাউঞ্জে তল্লাশি চেকপোস্টে সদর মডেল থানা পুলিশ ও ১৪ এবিপিএন তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন ৪৬০ পিস ইয়াবাসহ মুজিবুল ইসলাম (৪০) কে আটক করে।

আটককৃত মুজিব নীলফামারি জেলার ডোমার থানার নীজভোগ ডাবুরী গ্রামের মগবুল হোসনের ছেলে। তিনি ঢাকা কাওরান বাজারস্থ ওয়ান ব্যাংক শাখার সেলস অফিসার পদে কর্মরত রয়েছে বলে জানান।

মঙ্গলবার দুপুরে ইয়াবাসহ আটক ব্যাংক কর্মকর্তাকে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer