প্রকাশিত: ১৭/১০/২০১৯ ৪:২৬ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের শুক্রবার ১৮ অক্টোবর তারিখের পূর্ব নির্ধারিত মৌখিক পরীক্ষা (Viva Voce) স্থগিত করা হয়েছে। উক্ত তারিখের মৌখিক পরীক্ষা (Viva Voce) আগামী বুধবার ২৩ অক্টোবর কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হবে। কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

২৩ অক্টোবর বুধবার পূণনির্ধারিত দিনে মোট ১৫০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা (Viva Voce) অনুষ্ঠিত হবে। তারমধ্যে রামু উপজেলার ১৭ জন, চকরিয়া উপজেলার ৫৫ জন এবং পেকুয়া উপজেলার ৭৮ জন প্রার্থী রয়েছেন। মৌখিক পরীক্ষার (Viva Voce) অন্যান্য দিনের সিডিউল অপরিবর্তিত থাকবে।

প্রসঙ্গত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ৮ম সভা শুক্রবার ১৮ অক্টোবর সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...