ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৬/২০২৩ ৬:৩৯ পিএম

কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী তথা নৌকা প্রতীকের নৌকা প্রতীকের বিরোধিতা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের ও ওয়ার্ড আওয়ামী লীগের ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃতরা হলেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম পুতু, পৌর আওয়ামী লীগের সদস‍্য ইউচুফ বাবুল, আলী হোসেন, ৩ নং ওয়র্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ৮ নং ওয়ার্ডের ১ নং ইউনিট সহ-সভাপতি আবদল জলিল, ১২নং ওয়ার্ড সদস‍্য নুরুল ইসলাম দানু, ১ নং ওয়ার্ডের ৮ নং ইউনিট সভাপতি রিয়াজ মোহাম্মদ ইলিয়াছ, ১ নং ওয়ার্ড ৮ নং ইউনিট সাধারণ সম্পাদক দিদারুল আলম, ১ নং ওয়ার্ডের ৬ নং ইউনিট সদস‍্য জসিম উদ্দিন, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সমাজ কল‍্যাণ বিষয়ক সম্পাদক

নাজিম উদ্দীন ও ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নুরুল আলম।

উল্লেখিত নেতৃবৃন্দরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থীর নৌকা প্রতীকের বিরোধিতা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। তাই তাদেরকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...