প্রকাশিত: ২১/১২/২০১৯ ৯:৫৮ এএম

রাজধানীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-২)। এ সময় তাদের কাছ থেকে ইলিশ মাছের বাক্সভর্তি ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে তাদের আটক করা হয়। র‌্যাব-২-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মাদক কারবারিরা হলো—আবেদ হোসাইন (৩৬), মিজান (২৯), বাপ্পী (৩৫) ও শাহেদ (৩৫)।

পুলিশ সুপার বলেন, ‘কক্সবাজার থেকে ইলিশ মাছের বাক্সে করে ইয়াবা ট্যাবলেট ঢাকায় নিয়ে আসছিল মাদক কারবারিরা। সেই মাছের বাক্স তল্লাশি করেই ১১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।’

এর আগেও তারা ইয়াবা ঢাকায় নিয়ে এসেছিল জানিয়ে পুলিশ সুপার আরও বলেন, ‘এবার ইলিশ মাছের বাক্সে অভিনব পন্থায় ইয়াবা বহন করে তারা।’ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer