প্রকাশিত: ১৯/০৮/২০১৮ ৭:৪৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার সদর মডেল থানায় নিজেকে সেনা বাহিনীর মেজর পরিচয় দিয়ে তদবির করতে এসে আটক হন এক ভুঁয়া মেজর। এই ভুঁয়া মেজরের নাম জয়নাল আবেদিন। তিনি রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের বাসিন্দা।

শনিবার (১৮ আগস্ট) বেলা ১১ টায় জয়নাল নামের ওই যুবক ওসি’র রুমে ঢুকে নিজেকে মেজর পরিচয় দেন। কিন্তু কথাবার্তা ও শারীরিক আচরণে ওসি ফরিদ উদ্দিন খন্দকারের সন্দেহ তৈরি হয়। পরে থানার উপপরিদর্শক দেবব্রত রায়কে তিনি (জয়নাল) সঠিক মেজর কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব দেন।

উপ-পরিদর্শক দেবব্রত রায় বলেন, তার কথা ও চলাফেরায় সন্দেহ তৈরি হয়। এবং নিজেকে image বড় মেজর পরিচয়ও দেন অকপটে। পরে তার নাম ও ঠিকানা উল্লেখ করে সংশ্লিষ্ট জায়গায় অনুসন্ধান করে জানা গেছে এই নামে কোনো মেজর নেই। এরপর বিকালে তাকে আটক করা হয়।

দেবব্রত রায় বলেন, ভুঁয়া মেজর পরিচয়দানকরী জয়নাল এক সময় সেনা বাহিনীতে রান্নার কাজ করতেন। এক পর্যায়ে সেখান থেকে বের হয়ে যান তিনি। এরপর থেকে প্রতারণার মাধ্যমে নিজেকে সেনা বাহিনীর মেজর পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় তদবির করে সুযোগ সুবিধা ভোগ করে আসছেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, একজন মেজর কোনো সময় থানায় এসে তদবির করে না। কিন্তু ওনি এসেছে একটা বিষয়ে তদবির করতে। তার কথা ও গতিবিধি সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আটক করা হয়। আটক ভুঁয়া মেজরকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...