প্রকাশিত: ০২/০১/২০১৭ ৯:৪১ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজার-টেকনাফ সড়কের পানের ছড়ার ঢালায় মির্জা আলীর দোকান এলাকায় টেকনাফগামী যাত্রীবাহি স্পেশাল সার্ভিস ও কক্সবাজারগামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ধুমড়ে মুছড়ে গেছে সিএনজি। এসময় সিএনজি চালকসহ ৫ জন হতাহত হয়েছে।   সোমবার বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা উখিয়ার উপজেলার বালুখালী গ্রামের প্রবাসী হাজী হাকিম আলীর স্ত্রী মমতাজ বেগম (৪২)। সে কক্সবাজার চৌধুরী হোষ্টেলে অবস্থানরত তার মেয়েকে দেখার জন্য সিএনজি করে কক্সবাজার যাচ্ছিল। গুরুতর আহতরা হচ্ছে উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদের পিতা অবসর প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামাল উদ্দিনকে কক্সবাজার আল-ফুয়াদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে তুলাতুলী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল কালাম জানান, দুর্ঘটনায় আহত অন্যান্যদের নাম জানা যায়নি। এব্যাপারে রামু থানায় একটি মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer