প্রকাশিত: ০৮/০২/২০১৭ ১০:৫৩ পিএম , আপডেট: ০৮/০২/২০১৭ ১০:৫৪ পিএম

টেকনাফ প্রতিনিধি:: কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলায় পর্যটক বোঝাই বাসের ধাক্কায় গুরুতর আহত এক শিশু হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেছে।

জানা যায়-৮ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টারদিকে সেন্টমার্টিনগামী জাহাজ কেয়ারী ঘাট থেকে পর্যটক নিয়ে ফেরার পথে পর্যটকবাহী বাস নং (কক্সবাজার-জ-১১-০১৯৯) মোচনী এলাকায় পৌঁছলে অসাবধানতাবশত সড়কের পাশ দিয়ে হেটে যাওয়া মোচনী গ্রামের মালয়েশিয়া প্রবাসী জামাল হোছনের পুত্র আকিবুর রহমান প্রকাশ মুন্না (৮) কে ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে রক্তাক্ত হয়।

তাকে দ্রুত উদ্ধার করে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এই শিশুর মৃত্যুর পর উত্তেজনা ছড়িয়ে পড়লে পর্যটক ও গাড়িটি লেদা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় নিরাপদে রাখা হয়েছে। এই বিষয়ে বাস কর্তৃপক্ষ ও ছেলে পক্ষের মধ্যে আলোচনা চলছিল।

স্থানীয় মেম্বার মোহাম্মদ আলী পর্যটকবাহী বাসের ধাক্কায় শিশু নিহতের বিষয়টি স্বীকার করেন।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer