প্রকাশিত: ১৪/০৮/২০১৮ ১২:২৩ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২৫ পিএম
উদ্ধারকৃত ইয়াবা ও অস্ত্র

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার পানেরছড়া এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহতদের নাম নেজাম ও রতন বলে জানা গেছে। তাদের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া থানায়। র‍্যাবের দাবি, নিহতরা ইয়াবা ব্যবসায়ী। একটি তেলের লরিতে করে বিপুলসংখ্যক ইয়াবা ও আগ্নেয়াস্ত্র পাচার করছিলেন তারা।

উদ্ধারকৃত ইয়াবা ও অস্ত্র

ঘটনাস্থল থেকে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, ৩টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মেহেদি হাসান জানান, ভোর থেকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার পানেরছড়া এলাকায় র‍্যাব চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। সকালে টেকনাফ থেকে আসা একটি তেলের লরিকে থামাতে চাইলে সেটি থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।

র‍্যাবও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ হয়। এতে তেলের লরিতে থাকা দু’জন নিহত হন।

পরে তেলের লরি তল্লাশি করে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ১টি দেশি এলজি ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।

তেলের লরিতে থাকা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের সূত্রে নিহতের নাম জানা গেছে। তেলের লরিটি একই এলাকার হারুন অ্যান্ড ব্রাদার্সের বলেও জানান মেজর মেহেদি হাসান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মিজানুর রহমান জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer