উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/০৯/২০২২ ৬:২৩ পিএম

কক্সবাজারের টেকনাফে বাস-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়।
রবিবার (১১ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চালক মামুন ও জয়নাল। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয়ও পাওয়া যায়নি।

হ্নীলা সিএনজি সমিটির সাধারণ সম্পাদক নুরুল হোছাইন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, টেকনাফ হাইওয়ে সড়কে কক্সবাজারগামী ‘এ সালাম’ এসি বাসের সাথে টেকনাফ মুখি সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার যাত্রীরা গুরুতর জখম হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যায়। বাকিদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত একজন পুলিশের কর্মকর্তা গাড়ি দুটি জব্দ করেছেন বলে জানিয়েছেন।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer