প্রকাশিত: ০১/০৪/২০২১ ২:৪৪ পিএম , আপডেট: ০১/০৪/২০২১ ৩:৪৪ পিএম

ইমাম খাইর::
কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (প্রবাসী কল্যাণ শাখা) মাহমুদুর রহমান করোনা আক্রান্ত হয়েছেন।

বুধবার (৩১ মার্চ) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।

বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। সেখানে থেকে ডাক্তারের পরামর্শ মতে চিকিৎসা নিচ্ছেন। তবে, শারীরিকভাবে ততটা ঝুকিপূর্ণ নয়।

করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি কাজী মাহমুদুর রহমান নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৬ মার্চের আয়োজন নিয়ে খুব ব্যস্ততার সময় কেটেছে। শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলেও করোনা পরীক্ষা করাতে পারি নি। কোভিট-১৯ এর ভেকসিনও নেয়ার সুযোগ হয় নি।

বুধবার সকালে স্যাম্পল দিই। রিপোর্টে করোনা পজিটিভ আসে। বর্তমানে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি। তবে, সামান্য কাশি ও জ্বর অনুভব করছি। সুস্থতার জন্য সবার দোয়া চাই।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer