প্রকাশিত: ২৩/১২/২০২০ ৫:০৭ পিএম

এম.এ আজিজ রাসেল
কক্সবাজার জেলা পরিষদের ডাক বাংলাে থেকে আয়ুব আলী (৩৭) নামে এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে জেলা পরিষদের ডাক বাংলোর ১৯ নং কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আয়ুব চকরিয়া উপজেলার হরিয়াঘোনা এলাকার সৈয়দ হোসেনের ছেলে। সে জেলা পরিষদের প্রধান সহকারী রেজাউলের অফিস সহকারী বলে জানা গেছে।

ডাক বাংলোর কেয়ারটেকার জাফর বলেন, দুপুর ১ টা ১০ এর দিকে আমার থেকে চাবি নিয়ে রুমে যায়। তারও কিছুক্ষণ পর আমি উপরে গেলে দরজা খোলা দেখে প্রবেশ করি। তখন তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

আয়ুবের স্ত্রী মমতাজ বেগম বলেন, রাতে শহরের বাহারছড়ার বাসায় ছিল। সকাল ১১ টার দিকেও বাসায় যায়। সেখান থেকে অফিসে এসেছে। পরে দুপুর দুইটার দিকে ডাক বাংলোর স্টাফ জাফর আমাকে ফোন করে বলেন চিফ রেজাউল আমাকে ডেকেছে। পৌনে চারটার দিকে ১৯ নম্বর কক্ষে আমার স্বামীর লাশ দেখতে পেয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, দিনে দুপুরে একটা মানুষ কি করে আত্মহত্যা করতে পারে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। স্বামী হত্যার বিচারও দাবি করেন মমতাজ বেগম।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। তাই ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...