প্রকাশিত: ২৩/১২/২০১৯ ৯:৫৪ এএম

কুতুবদিয়া প্রতিনিধিঃ
“জাতীয় প্রাথমিক শিক্ষা পদক’১৯” বাছাই প্রতিযোগিতায় কক্সবাজার জেলা শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফ্লা.লে.কাইমুল হুদা সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শমসের নেওয়াজ মুক্তা। বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শহিদুল্লাহ।

উল্লেখ্য যে,গত ৯ই ডিসেম্বর জেলা পরিষদ হল রুমে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের পাঠদান,দক্ষতা,উদ্ভাবনী কৌশল,পাঠ প্রস্তুতি,পাঠ মূল্যায়ন,শিক্ষকের সহ:শিক্ষাক্রমিক পারদর্শিতা,শিক্ষার্থীদের ঝরে পড়া রোধসহ বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা পূর্বক যাচাই-বাছাই করে জেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন। তাঁর এই অর্জনে তাঁকে তাৎক্ষনিক অভিনন্দন জানিয়েছেন কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকাগণ।

এখানে উল্লেখ্য যে, শমসের নেওয়াজ মুক্তা ২০১৩ ইং সালেও উপজেলায় এবং পরবর্তীতে জেলা পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষিকার খেতাব অর্জন করেছিলেন। সরকার কর্তৃক সিলেক্টেড হয়ে শ্রীলঙ্কা সফরও সম্পন্ন করে এসেছেন ২০১৬ইং তে।

জানা যায়, শমসের নেওয়াজ মুক্তা “শিক্ষা ও সাংস্কৃতিক” প্রাঙ্গণে বরাবরই অবদান রেখে চলেছেন। তিনি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ্’০৯-এ শিক্ষক পর্যায়ে লোক ও নজরুল সঙ্গীতে ১ম স্থান অধিকার করেন।এছাড়াও শিক্ষা ও চাকুরীতে অবদানের স্বীকৃতি স্বরূপ “জয়িতা’১৩ পুরষ্কার, ২০০২ সালে জেলার শ্রেষ্ঠ গার্লস গাইড, ১৯৯৬ সালে শ্রেষ্ঠ শিশুশিল্পী নির্বাচিত হওয়া সহ সংগীতে অনেক সফলতা অর্জন করেন।

মুক্তা কুতুবদিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আক্কাস উদ্দিন ও মরহুমা তাহমিনা খানম’এর সুযোগ্য কন্যা এবং কুতুবদিয়া সরকারি কলেজের শিক্ষক শওকতুল ইসলামের সহধর্মিনী।

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...