প্রকাশিত: ১১/১০/২০১৮ ৯:১৫ এএম

নিউজ ডেস্ক: :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার ৪টি সংসদীয় আসনেই প্রার্থীতা চূড়ান্ত করে রেখেছে ! বর্তমানে বিএনপির সাথে জামায়াতের রাজনৈতিক জোট রয়েছে যার বয়স প্রায় ১৮ বছর ! তাই জোটগতভাবে নির্বাচন করার সম্ভাবনাই বেশী ! নির্বাচনে জোট থাকুক বা না থাকুক জামায়াত কৌশলগত কারনে ইতিমধ্যে তাদের প্রার্থীদের নির্বাচনী মাঠে নামিয়ে দিয়েছে । তবে জোটের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মোস্তাফিজুর রহমান।
সূত্র মতে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জামায়াতের হয়ে প্রতিদ্বন্ধিতা করবেন চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক। কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে জামায়াত প্রার্থী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী সাবেক এমপি হামিদুর রহমান আজাদ । তিনি ২০০৮ সালে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।কক্সবাজার-৩ (সদর-রামু ) আসনে জামায়াত প্রার্থী কক্সবাজার সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান জিএম রহিম উল্যাহ। তিনি জেলা জামায়াতে বর্তমান সেক্রেটারি।কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াত প্রার্থী সাবেক জেলা জামায়াতের নায়েবে আমীর ও উখিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট শাহজালাল চৌধুরী।
এ বিষয়ে কক্সবাজার জেলা জামায়াতের আমীর মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের রাজনৈতিক জোট রয়েছে তাই জোটগতভাবে নির্বাচন করবো। কক্সবাজার-২ আসনে হামিদুর রহমান আজাদ সাংসদ নির্বাচিত হয়েছিলেন। জোটের কাছে এই আসন আমাদের চাহিদা ও প্রত্যাশা। এবং জোটবদ্ধ নির্বাচনে এই আসন আমরাই পাবো।
আমাদের কৌশলগত কারনে জেলার ৪ আসনে প্রার্থী চুড়ান্ত করে রেখেছি। সুত্র’:সিবিএন

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...