প্রকাশিত: ২১/০৭/২০১৭ ৩:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার জেলাবাসীর বহুল প্রতিক্ষিত দোহাজারী থেকে কক্সবাজারের ঘুনধুম রেল লাইন নির্মাণ প্রকল্পের কাজ বর্ষা শেষে সেপ্টেম্বর-অক্টোরব মাসে শুরু হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ১৫শ’ মিলিয়ন ডলার ঋণ সহায়তায় অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন প্রকল্প।

মূল প্রকল্পের জন্য মোট ৪ কিস্তিতে এডিবি ১৫শ’ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বলে জানান প্রকল্প পরিচালক মফিজুর রহমান। প্রথম কিস্তির ৩০০ মিলিয়ন ডলার প্রদানের জন্য গত মাসের ২১ তারিখ এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

প্রথম কিস্তির কাজ বাস্তবায়নের পর দ্বিতীয় কিস্তির ৪০০ মিলিয়ন ডলার, তৃতীয় কিস্তির ৫০০ মিলিয়ন ডলার এবং চতুর্থ কিস্তির ৩০০ মিলিয়ন ডলার ছাড় দেবে এডিবি।

এ প্রকল্পে ভূমি অধিগ্রহণের জন্য ইতোমধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসককে সাড়ে ২২শ’ কোটি টাকা দিয়েছে সরকার। গুরুত্বপূর্ণ এ প্রকল্পের ভূমি অধিগ্রহণের টাকা দিয়েছে সরকার এবং মূল প্রকল্পের টাকা দেবে এডিবি।

এ ব্যাপারে প্রকল্প পরিচালক মফিজুর রহমান জানান,কক্সবাজার রেল লাইনের কাজ আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে শুরু হবে। প্রকল্পের টাকার সংস্থান হয়ে যাওয়ায় আগামী মাসে আমরা ঠিকাদারকে কার্যাদেশ দিতে পারবো। এখন বর্ষা, বর্ষার পরপরই কাজ শুরু হবে। ২০১০ সাল থেকে আমরা টাকা যোগার করার জন্য চেষ্টা করছি। এখন টাকার সংস্থান হয়ে গেছে।

প্রকল্প পরিচালক মফিজুর রহমান জানান,কক্সবাজার রেল লাইন নির্মাণ প্রকল্পে ব্যয় হবে ১৮ হাজার ২০ কোটি টাকা। ডুয়েল গেজের এ রেললাইন দু’টি প্যাকেজে বাস্তবায়ন হবে।

প্রথমে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত এবং পরে কক্সবাজার থেকে ঘুনধুম পর্যন্ত। দোহাজারী থেকে রামু-কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার প্রথম দফায় বাস্তবায়ন হবে।

এ প্রকল্পের নির্মাণকাল নির্ধারণ করা হয়েছে তিন বছর। রেলওয়ে কর্মকর্তারা আশা করছেন- ২০২০ সালের শুরুতেই পুরোপুরি চালু হবে বহুল আলোচিত এ রেলযোগাযোগ ।

প্রকল্প পরিচালকের দপ্তর থেকে জানা গেছে, চট্টগ্রামের দোহাজারী থেকে এই লাইন শুরু হবে। এরপর চন্দনাইশের অল্প অংশ, সাতকানিয়া, লোহাগড়া, চকরিয়া, রামু, কক্সবাজারের ঝিলংজা পর্যন্ত যাবে এই রেল লাইন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...