প্রকাশিত: ০২/০২/২০২০ ৮:৪৬ পিএম

রাজধানীতে অতিরিক্ত মদ্যপানে শামসুল আরেফিন (২৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরেফিনের চাচা আমিন হোসেন জানান, তারা গেণ্ডারিয়ার নারিন্দায় মনির হোসেন লেনের ৫৭/১ নিজেদের বাসায় থাকেন। শামসুল আরেফিন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-আইইউবিতে ভর্তি হয়েছিল। গত এক বছর যাবৎ সে লেখাপড়া ছেড়ে বিদেশ যাওয়ার চেষ্টা করছিল। পাশাপাশি একটি কোচিং সেন্টারে পড়াত।

তার বন্ধু মিন্টু জানান, গত বৃহস্পতিবার তারা ১১ জন মিলে কক্সবাজার বেড়াতে যায়। সেখানে তারা সবাই মিলে মদপান করে। এরপর থেকে আরেফিন অসুস্থ হয়ে পড়ে।

এর আগেও সে অনেকবার মদপান করলেও কোনো সমস্যা হয়নি। রোববার ভোরে তারা কক্সবাজার থেকে ঢাকায় এসে বাসা থেকে সায়দাবাদ নামে। তখনও খুব অসুস্থ ছিল শামসুল আরেফিন। পরে তাকে সরাসরি কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান বন্ধুরা। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গেণ্ডারিয়া থানার এসআই নাজমুল হাসান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার আরও কয়েকজন বন্ধু অসুস্থ বলে জানতে পেরেছি। সামসুল আরেফিনের বাবার নাম সরোয়ার মোহাম্মদ বাবুল।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer