ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৭/২০২৩ ৮:৪১ এএম

কক্সবাজার শহরের সিটি কলেজ কেন্দ্রে প্রক্সি দিতে গিয়ে শাহাদত হোসেন নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমল চাকমা। এসময় তাকে ১ বছর কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার সিটি কলেজের পরীক্ষার হল থেকে বিএ (২য় বর্ষ) মূল পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় তাকে আটক করা হয়।

আটক শাহাদত হোসেন মহেশখালী উপজেলাধীন কালারমারছড়া ইউনিয়নের ফজলুল করিমের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমল চাকমা জানান, প্রক্সি দেওয়ার অপরাধে ওই ভুয়া পরীক্ষার্থীকে ১৯৯২ সালের পাবলিক পরীক্ষা আইনের ৩ (খ) ধারায় দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এর আগে, ২৩ জুলাই একই কেন্দ্র থেকে আরও ৩ ভুয়া পরীক্ষার্থীকে আটক করে শাস্তি দেওয়া হয়।

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...