প্রকাশিত: ১৫/১০/২০১৯ ৮:৫৮ পিএম

আব্দুল আলীম নোবেল
কক্সবাজার ভূমি অধিগ্রহণ (এল,এ) শাখায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ৫ দালালকে ১ মাস করে সাজা প্রদান করেছে। ১৫ অক্টোবর বিকাল ৩ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্র ধর এর নেতৃত্বে এল,এ শাখায় অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারী কর্মচারীকে সরকারী কাজে বাঁধা প্রদান করার অভিযোগ প্রমাণে তাৎক্ষনিকভাবে সাজা প্রদানে ৫ দালালকে জেল হাজতে প্রেরণ করেন বলে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্র ধর।

সাজাপ্রাপ্তরা হল, মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের আন্দারঘোনা এলাকার মৃত আব্দুস সমদ এর পুত্র মো আব্দুল নুর, জাগিরঘোনা এলাকার আবুল কাশেম এর পুত্র খোরশেদ আলম, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মালভিটা এলাকার নুরুল ইসলামের পুত্র আলাউদ্দিন, বালুকিয়া পালং এলাকার মোঃ কাশেম এর পুত্র এসএম দিদারুল আলম সহ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার শফিকুল ইসলাম এর পুত্র আমান উল্লাহ। এল,এ শাখার দালাল নামদারী খোরশেদ আলম এর আগেও একাদিক বার একই অপরাধে ভ্রাম্যমান আদালতে সাজা ভোগ করেন।

এ অভিযান চলাকালীন সময়ে চিহ্নিত দালাল মহেশখালীর কালারমারছড়া সোনারপাড়ার হোসেন ড্রাইভার ( পিতাঃ মৃত জাফর আহমদ ) সহ আরো বেশ কয়েকজন কৌশলে পালিয়ে যায়। সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণ শাখায় একটি সক্রিয় দালাল সিন্ডিকেট গড়ে উঠেছে। প্রশাসন এসব দালাল সিন্ডিকেট নির্মুলে এর আগেও একাদিক বার অভিযান পরিচালনে করে বেশকয়েকজন দালালকে সাজা প্রদান করলেও কারাগার থেকে বেরিয়ে এসে পুনরায় এ অপরাধে জড়িয়ে পড়ছে।

এতে প্রকৃত জমি মালিকেরা ব্যাপক হারে হয়রানীর শিকার হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। তবে জেলা প্রশাসন এই বিষয়ে কঠোর ভূমিকায় রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer