প্রকাশিত: ২৮/১২/২০২০ ১০:০৯ পিএম , আপডেট: ২৮/১২/২০২০ ১০:১০ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারে অবস্থিত ১৬তম আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম তারিক। সোমবার ১৬ ডিসেম্বর বিদায়ী অধিনায়ক এসপি হেমায়েতুল ইসলাম থেকে নতুন অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম তারিক দায়িত্ব বুঝে নেন।

খুলনার সন্তান মোঃ তারিকুল ইসলাম তারিক ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এর আগে তিনি কক্সবাজার জেলা পুলিশের আওতাধীন ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসাবে দায়িত্বে ছিলেন। অপরদিকে, ১৬, এপিবিএন এর বিদায়ী অধিনায়ক এসপি হেমায়েতুল ইসলাম হবিগঞ্জের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অধিনায়ক হিসাবে নিয়োগ পেয়েছেন।

প্রসঙ্গত, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা, মাদক নির্মুল সহ কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer