প্রকাশিত: ০৯/১২/২০১৬ ৮:১৭ এএম

নিউজ ডেস্ক::

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘ভারদাহ’-এ পরিণত হয়েছে। এটি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১১৫০ কি.মি. দক্ষিণে অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। আর কক্সবাজার সমুদ্র বন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদফ্তর জানিয়েছে, নিম্নচাপটি সকাল নয়টায় কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১১৫০ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং সোমবার নাগাদ ভারতের বিসাকাপত্তমে আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কি.মি.’র মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে  অবস্থানরত কক্সবাজার উপকূলের সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলে কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer