উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০৮/২০২২ ৩:২৫ পিএম

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মো. নুরুল আবছার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এমন একটি আদেশ জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার(২৩ আগষ্ট) জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আইন ২০১৬ এর ৫(২) অনুযায়ী বাংলাদেশ নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মো. নুরুল আবছারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহা. রফিকুল ইসলাম এর সাক্ষরিত আদেশের স্বারক নম্বর হলো- ০৫.০০.০০০০.১৪৬.০২.০২৩. ১৭/২৭০/১(৩০)

মো. নুরুল আবছার কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের শুরুতেই চেয়ারম্যান হিসেবে তিন দফা টানা দায়িত্ব পালন করে ব্যাপক উন্নয়নের মধ্য দিয়ে বেশ সুনাম অর্জন করেছেন লেঃ কর্ণেল(অবঃ) ফোরকান আহমদ। মূলতঃ তার হাত দিয়েই প্রতিষ্ঠিত হয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...