প্রকাশিত: ২১/১০/২০১৯ ৪:২৪ পিএম

ইমাম খাইর::a
কক্সবাজার আদালতে ইয়াবা মামলায় ২ আসামিকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
তারা হলেন- টেকনাফের হ্নীলা পশ্চিম পানখালীর খালির মৃত আবুল হাশেমের ছেলে মোঃ জসিম (২০) ও একই এলাকার মোস্তাক আহমদের ছেলে মোঃ ফোরকান (২১)।
সোমবার (২১ অক্টোবর) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা জজ (১ম) সৈয়দ মোহাম্মদ ফাখরুল আবেদিন এ রায় প্রদান করেন।
রায় প্রদানকালে দুই আসামি আদ্লতে উপস্থিত ছিলেন।
আসামির পক্ষে মামলা পরিচালনা করেন- এডভোকেট এইচএম শাহজাহান।
রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ জিয়া।
২০১৭ সালের ২ ডিসেম্বর তুলাবাগান এলাকায় সিএনজি তল্লাশি করে ৩০০০ ইয়াবাসহ মোঃ জসিম ও ফোরকানকে আটক করে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।
এই ঘটনায় এএসআই তছলিম উদ্দিন বাদী হয়ে রামু থানায় জিআর-৪৪১/১৭ মামলা দায়ের করেন। যার এসটি মামলা নং -৫৪১/১৮।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer