প্রকাশিত: ১৮/১০/২০১৯ ৬:৪৫ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি ॥
কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর (শুক্রবার) বিকেল ৪টায় চৌধুরী ভবনস্থ অনলাইন প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক ও কক্সবাজার নিউজ ডটকম সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, পুরাতন/নতুন অনলাইন নিউজ পোর্টাল যাচাই-বাছাই, সদস্য নবায়ন, নতুন সদস্য অন্তর্ভুক্তি, কমিটি গঠন, বার্ষিক সম্মেলন ও বনভোজন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় তথ্য মন্ত্রণালয়ে আবেদনের ফটোকপি ও নিউজ পোর্টালের নির্দিষ্ট প্যাডে সম্পাদক/প্রকাশকের সীল ও স্বাক্ষর সম্বলিত ৫ জন প্রতিনিধি (প্রকাশক/চেয়ারম্যান/সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদক, স্টাফ রিপোর্টার) নাম নতুন কমিটি গঠনকল্পে আগামী ০২ নভেম্বর ২০১৯ইং তারিখের মধ্যে অনলাইনে আবেদনের অনুরোধ করা যাচ্ছে। এছাড়াও যে সকল নিউজ পোর্টাল পেশাদ্বারিত্বের সাথে গত ৬ মাস যাবত বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে আসছে তারাও নতুনভাবে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, জাতীয় ও আঞ্চলিক অনলাইন গণমাধ্যমে কর্মরত জেলা প্রতিনিধিরাও নিয়োগপত্র/পরিচয় পত্র সহকারে সদস্য পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে।
সভায় কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দে’র আশু রোগ মুক্তি ও কার্যকরি কমিটির প্রয়াত: সদস্য ছৈয়দ মোহাম্মদ শাকিলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন এম আমান উল্লাহ আমান।
সভায় উপস্থিত ছিলেন চকরিয়া নিউজ ডটকম এর সম্পাদক জহিরুল ইসলাম, উখিয়া নিউজ ডটকম এর সম্পাদক ওবাইদুল হক আবু চৌধুরী, সিএসবি২৪ ডটকম এর সম্পাদক পলাশ বড়য়া, কক্সবাজার টাইমস এর নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, কক্সবাজার আলো’র নির্বাহী সম্পাদক ছৈয়দ আলম, টেকনাফ নিউজ এর নিজস্ব প্রতিনিধি এম আমান উল্লাহ আমান প্রমুখ।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...