প্রকাশিত: ০৭/০৭/২০১৭ ২:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৯ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ দুই তরুণকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব ৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, শুক্রবার রাত ২ টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন – ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরেশানী এলাকার খোরশেদ মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (২৫) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রাজকুন্তি এলাকার মো. জাবের মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২২)।

র‌্যাব কর্মকর্তা রুহল বলেন, বিল্লাল ও সুজন ইয়াবা পাচারের জন্য রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় পিকআপে অবস্থান করছিলেন।

“খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। আটকের পর তাদের স্বীকারোক্তিমতে পিকআপে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ৬০৮টি ইয়াবা উদ্ধার করা হয়। ”

আটককৃতদের বিরুদ্ধে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা রুহুল আমিন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer