প্রকাশিত: ১৪/০২/২০২১ ৩:৩৭ পিএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী মধ্য মেদাকচ্ছপিয়া গ্রামে অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল সহ ৩ জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

রবিবার (১৪ ফেব্রুয়ারী) ভোর রাতে বর্ণিত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন বর্নিত ইউনিয়নের মধ্য মেদাকচ্ছপিয়া গ্রামের তারেক (২১) মোহাম্মদ শাহরিয়া (২৪) ও নূরুল আমিন (২৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন স্থানের চোরাই মোটর সাইকেল ক্রয় করে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে ভূয়া নাম্বর প্লেট ব্যবহার করে গোপনে বিক্রি করেন বলে স্বীকার করে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...