প্রকাশিত: ০৪/০৫/২০২১ ৩:৫৪ পিএম

কক্সবাজারের পেকুয়ায় ৫টি অস্ত্র, ২টি রাম দা ও ৪ রাউন্ড খালি খোসাসহ একজনকে আটক করেছে র‌্যাব-১৫। র‌্যাবের দাবি; গ্রেফতার মোঃ জাকির হোসেন (৩৫) একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সেই পেকুয়া টৈইটং ইউনিয়নের কাটা পাহাড় গ্রামের কবির আহম্মেদের ছেলে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দেশিয় পাইপগান ৩টি, এলজি ২টি, রাম দা ২টি ও কার্তুজের খোসা ৪ রাউন্ড।

মঙ্গলবার (০৪ মে) দুপুরে এক মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি বলেন, পেকুয়ার টৈইটং ইউনিয়নের বনকানন বাজার এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকশ দল অভিযানে যায়। সোমবার রাতে র‌্যাব ঘটনাস্থলে পৌছালে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে দৌড়ে ধৃত করা হয়।

“ধৃত মো. জাকির হোসেন পালানোর কারণ জিজ্ঞাসা করলে তার কথাবার্তা অসংগতিপূর্ণ ও আচরণ সন্দেহজনক মনে হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে ধৃত ব্যক্তি জানায়; বনকানন বাজার হতে মধুখালীগামী রাস্তার পশ্চিম পার্শ্বে তার ব্যবসায়িক অফিসে দেশিয় তৈরী কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে।”

“এ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেখানো মতে তার অফিস কক্ষে কাঠের ছোট আলমারির পিছনে একটি সাদা বস্তা উদ্ধার করা হয়। যা ভেতরে দেশিয় পাইপগান ৩টি, এলজি ২টি, রামদা ২টি ও কার্তুজের ৪ রাউন্ড খোসা পাওয়া যায়।”

“এরপর ধৃত আসামীর সম্পর্কে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ও স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মো. জাকির হোসেন দীর্ঘদিন সুকৌশলে দেশিয় অস্ত্র-গুলি সংগ্রহ করে। যা নিজের হেফাজতে রেখে এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে মাদকের ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব কর্মকর্তা আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer