উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৭/১২/২০২৩ ৩:২৯ পিএম

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসন থেকে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। দুপুর ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এই তথ্য জানা গেছে। বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে।

রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের কাছ থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন তারা।

মনোনয়ন পত্র প্রত্যাহার করা ৩জন হলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে কল্যাণ পার্টির আবদুল আউয়াল মামুন, জাতীয় পার্টির সালাউদ্দিন মাহমুদ ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জাকের পার্টির মোহাম্মদ ইলিয়াস।

কক্সবাজারের ৪ টি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছিলো ৩৬ জন। সেখান থেকে বৈধ হয় ২৫ জন।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer