প্রকাশিত: ৩০/০৬/২০২২ ৫:৩৭ পিএম

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজারে ২ ছিনতাইকারীর যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সেই সঙ্গে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজার শহরের এবিসি ঘোনার আবুল কালামের পুত্র মো. আবু ছিদ্দিক (৩৫) এবং খুরুশল গাজীর ডেইলের মমতাজের পুত্র মনির আলম (২০)। ১০ বছর কারাদন্ড আসামি হলো-কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলের তেতৈয়ার ছৈয়দুল আমিনের পুত্র মোঃ সেলিম প্রকাশ পুতু (২০)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রনজিত দাশ এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, বিগত ২০২০ সালের ৪ জানুয়ারি দুপুর ২টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজ গেইট সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্তের হাতে ছুরিকাঘাত ও ছিনতাইয়ের শিকার হন কলেজছাত্র ইমরুল ইসলাম। এ ঘটনায় ৬ জানুয়ারি আহতের ভাই রবিউল হাসান বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলায় মোট সাক্ষ্য দিয়েছেন ১০ জন।

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer