প্রকাশিত: ১৯/০৯/২০২০ ৫:৩৯ পিএম

কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজারের রামু উপজেলার রেজুখাল মোহনার ঝাউবন এলাকায় একটি নৌকা থেকে বাংলাদেশ কোস্ট গার্ড বিশেষ অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এসময় একটি নৌকাও জব্দ করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া উইংয়েরে কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক।

হায়াত ইবনে সিদ্দিক জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে কোস্টগার্ডের হিমছড়ি স্টেশন অভিযান চালিয়ে কক্সবাজারের রামু উপজেলার রেজুখাল মোহনার ঝাউবন এলাকায় একটি সন্দেহজনক ছোট নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ সময় পাচারকারীরা দূর থেকে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে পানিতে লাফ দিয়ে ঝাউবনের ভেতরে পালিয়ে যায়। মাদক পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, জব্দৃকত ইয়াবা এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত নৌকাটিকে রামু থানায় হস্তান্তর করা রয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...