প্রকাশিত: ১০/০৬/২০২১ ৪:০২ পিএম

করোনার উচ্চ সংক্রমিত এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১০ জুন) আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

নতুন এ সিদ্ধান্তের ফলে খুলনা বিভাগের সবগুলোসহ ১৬৩টি ইউনিয়ন পরিষদের ভোট আপাতত হচ্ছে না। খুলনা বিভাগ ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার এবং নোয়াখালী জেলার ইউপি ভোট স্থগিত হয়েছে। তবে অন্য ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন ২১ জুন হবে।

এদিকে আগামী ১৪ জুলাই অনুষ্ঠেয় সংসদীয় আসনের উপ-নির্বাচনের তফসিল আংশিক পরিবর্তন আনা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্থগিত ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন গত ১১ এপ্রিল অনুষ্ঠানের কথা ছিলো। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভোটগ্রহণের কয়েকদিন আগে ১ এপ্রিল নির্বাচন কমিশন এসব ইউপির ভোট স্থগিতের সিদ্ধান্ত নেয়। পরে তিন দফায় কমিশন সভা শেষে ২ জুন নতুন করে তারিখ ঘোষণা করে। নতুন তারিখ অনুযায়ী আগামী ২১ জুন এসব ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের কথা ছিলো। নতুন এ সিদ্ধান্তের ফলে ২১ জুন ২০৪টি ইউপির ভোট হতে যাচ্ছে। অবশ্য প্রার্থী মারা যাওয়ার কারণে আগেই চারটি ইউনিয়ন পরিষদের ভোট ২১ জুনের পরিবর্তে ১৪ জুলাই পুনঃনির্ধারণ করা হয়েছে।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer