জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী
দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...


ডেস্ক রিপোর্ট- দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্কের জেরে গত ৪ জুলাই বাড়ি থেকে পালিয়ে যায় কক্সবাজারের পেকুয়ার জেএমসি স্কুলের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র আরমান (১৭) এবং শিলখালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল নাঈমা (১৭)। তারা গিয়ে উঠেছিল পেকুয়া সদর ইউনিয়নের গোয়াখালী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে।
আজ শুক্রবার দুপুরে ওই পরিত্যক্ত বাড়ি থেকে তাদের আটক করে পেকুয়া থানায় নিয়ে আসে পুলিশ।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান বলেন, গত ৪ জুলাই সন্ধ্যায় শিলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) মুন্সীপাড়া গ্রাম থেকে নাঈমাকে অপহরণ করা হয়েছে-এমন একটি এজাহার নিয়ে আজ সকালে থানায় আসেন তার মা নিলুফা আকতার। এজাহার পেয়ে বাদীর দেখানো জায়গা থেকে দুজনকেই হেফাজতে আনা হয়েছে।
পাঠকের মতামত