প্রকাশিত: ১৩/০৬/২০২০ ৭:৩৩ পিএম

কক্সবাজারের কলাতলীর হোটেল থেকে নাজমুল হক নামে একজন ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে সদর থানা পুলিশ।

শনিবার (১৩ জুন) দুপুরে কলাতলীর হোটেল মিল্কি ওয়ে থেকে তাকে আটক করা হয়।

এসময় তার রুম থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ ৬টি সিম কার্ড, দুটি মোবাইল ও একটি নোহা গাড়ি জব্দ করা হয়।

আটকরা হলেন, ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার পশু হাসপাতাল রোডের আব্দুল হাই’র ছেলে নাজমুল হক ও তার গাড়ি চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সে বিভিন্ন লোকের নিকট নিজেকে এনএসআই এর কর্মকর্তা পরিচয় দিয়ে অনৈতিক কাজ করত। বিগত দুই-তিন বছর ধরে নাজমুল কক্সবাজারে আসা-যাওয়া করতো। মূলত ইয়াবা ব্যবসার জন্যই সে আসত এবং কলাতলীস্থ ইয়াবা ব্যবসায়ীদের সাথে তার দহরম মহরম সম্পর্ক রয়েছে। এসময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক আরিফ উল্লাহ বার্তা২৪.কমকে বলেন, আটকের পর তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আপনাদের বিস্তারিত জানানো হবে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer