ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৯/২০২৩ ৯:২২ এএম

কক্সবাজার শহরের কলাতলীতে অবস্থিত সী-গাজীপুর রিসোর্ট থেকে জেসমিন (২৬) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হোটেলটির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

হোটেল রেজিস্ট্রার খাতার তথ্য বলছে, নিহত তরুণী কক্সবাজার রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

ওসি বলেন, ওই তরুণী মঙ্গলবার দুপুরে একা এসে রুম বুকিং করে হোটেলে অবস্থান করছিলেন। পরে হোটেল বয় রুম পরিষ্কার করতে গেলে তার কোনো সাড়া শব্দ না পাওয়ায় মালিকপক্ষকে বিষয়টি জানান। এরপর হোটেল কর্তৃপক্ষের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করি।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer