উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/১১/২০২২ ২:৩৫ পিএম

কক্সবাজারের কলাতলী হোটেল কক্ষে একজনকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩০ নভেম্বর) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের আবদুস সালামের ছেলে পারভেজ হোসেন প্রকাশ বাবু (৩৬) এবং একই উপজেলার বাবদি ইউনিয়নের আবদুর রবের ছেলে মো. মোতালেব (৩৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৫ মার্চ রাত ৯টার দিকে কক্সবাজার শহরে আবদুল মালেক নামে এক ব্যক্তিকে কলাতলীর সুইট হোম রিসোর্টে খুন করে লাশ বক্সখাটের ভেতরে গুম করে রাখা হয়। এ ঘটনায় নিহতের ভাই আবদুল খালেক বাদী হয়ে পারভেজ হোসেন প্রকাশ বাবু ও মো. মোতালিবসহ আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় দীর্ঘ যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...