প্রকাশিত: ০৪/১১/২০১৮ ৩:৫২ পিএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজার শহরে স্বামীর গুলিতে রোজিনা আক্তার (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার রাতে শহরের পাহাড়তলী এলাকায় এ গুলির ঘটনা ঘটে। এরপর আহত অবস্থায় স্থানীয়রা স্ত্রী রোজিনা আকতারকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। রবিবার (৪ নভেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ওই স্বামীর নাম মোহাম্মদ শফি। তিনি পাহাড়তলী এলাকার বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, পারিবারিক কলহের জের ওই দিন রাতে স্বামী মোহাম্মদ শফি স্ত্রী রোজিনাকে গুলি করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা গুলিবিদ্ধ রোজিনাকে আহত অবস্থায় কক্সবাজার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুরে মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে প্রেরণ করেছেন। আসামিকে ধরতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...